Bengali Story : Ghost Special
Bengali Story :
রক্তপুরি
[গ্রামে হানা দিয়েছে এক ভয়ানক নরখাদক। জমিদার কি পারবে গ্রামবাসীকে রক্ষা করতে? জানতে হলে চোখ রাখুন রক্তপুরি পর্বে]
আরো একজনের লাশ, মুন্ডু কাটা এবং রক্তশূন্য অবস্থায় পাওয়া গেল গ্রামের উত্তর-পূর্ব সীমান্তে। এই নিয়ে মোট পাঁচটি মৃতদেহ পাওয়া গেল। জমিদার মশায় ও বেশ চিন্তিত হয়ে পড়লেন, গ্রামবাসী এত ভীত সন্ত্রস্ত হয়ে আছে কিন্তু তিনি তাদের পাশে দাঁড়াতে পারছেন না - এটা ভেবে জমিদার রায় বাহাদুর নিজেকে খুব অসহায় বোধ করছেন। প্রতি শনিবার রাতে একটি করে মানুষ মরছে। খুনি যে বা যা কিছু হোক তাকে না ধরে জমিদারের শান্তি নেই। খুনি যে মানুষ নয় সে বিষয়ে খটকা লাগছে মৃতদেহগুলোর বীভৎসতা দেখে। যেন মাথাটাকে ধর থেকে টেনে ছিড়ে ফেলা হয়েছে। চারিদিকে যেমন ভাবে চাপ চাপ রক্ত ছড়ানো ছিল, মনে হয় যেন কেউ তাদের রক্ত পানের উল্লাসে মত্ত হয়ে ছিল। বাপরে বাপ সে দৃশ্য দেখলে ভয়ে সারা দেহ অসাড় হয়ে যায়। বহু তান্ত্রিক, সাধুর শরনাপন্ন হয়েও কোনো সুরাহা করতে পারলেন না জমিদার রায় বাহাদুর। ইতিমধ্যেই আরো দুটো সপ্তাহ কেটে গেল এবং আরও দু'জনকে মৃত অবস্থায় পাওয়া গেল সেই একই স্থানে। জমিদার এবার একটু ভয়ই পেলেন কারণ মৃতদেহ দুটি জমিদার বাড়িরই দুজন সাধারণ কর্মচারীর। একজন বাগানের মালি এবং আর একজন দারোয়ান। এর মধ্যে দারোয়ানের মৃত্যু টা একটু যেন আলাদা, তার গলাঢষটা কোন ধারালো অস্ত্রের কোপে কাটা হয়েছে। মালিক মৃত্যু সেই আগের মতই। দারোয়ানের ছেলে আগে জমিদারের কাছেই থাকত তবে এখন আর থাকে না। এভাবে আরও এক সপ্তাহ পেরিয়ে আর এক ভয়ানক শনিবার আসতে চলেছে।
পরবর্তী পর্ব পড়ুন

No comments